আবারো বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তেজনার সৃষ্টি হল সবং এর কেরুড় গ্রাম
দি নিউজ লায়ন ; বিধানসভা নির্বাচন এর দিন যত এগিয়ে আসছে রাজনৈতিক ঠোকাঠুকি ক্রমশ বেড়েই চলেছে গোটা রাজ্য জুড়ে। গত কয়েক মাস আগে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ওই কেরুড় গ্রামে এক বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল বলে অভিযোগ, অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। কয়েক মাস কাটতে না কাটতেই আবারো উত্তপ্ত হয়ে উঠল সবং এর কেরুড় গ্রাম।
তৃণমূল নেতা সন্দীপ খাটুয়া জানান কেরুর বাজারের উপরে তৃণমূলের পার্টি অফিস কয়েকজন কর্মী সমর্থক প্রতিদিনের মতোই পার্টি অফিসে বসে ছিলেন হঠাৎ করে রবিবার রাতে বিজেপির কর্মী মুক্তিপদ খাড়া, বিজয় সিট ছাড়াও আরো চারজন হঠাৎ এসে তৃণমূলের পার্টি অফিসের সামনে বোম চার্জ করে, বোমের আওয়াজ শুনে পার্টি অফিসে বসে থাকা তৃণমূলের কর্মীরা পিছন দিক দিয়ে ছুটে পালিয়ে যায়।
করেছেন বিজেপির সবং মধ্য মন্ডল এর সভাপতি উত্তম সামন্ত। তিনি বলেন মুক্তিপদ ধাড়ার ওই বাজারের উপরে একটি কাপড়ের দোকান রয়েছে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তৃণমূলের কয়েকজন হার্মাদ বাহিনি উনার পেছনে তারা করেন উনি ভয়ে লুকিয়ে পড়েন বিজয় সিটের বাড়িতে ওর বাড়ি থেকে বের করে তৃণমূলের হার্মাদ বাহিনি ভোজালির কোপ মারে হাতে এবং প্রাণে মেরা ফেলার চেষ্টা করে।
ঘটনাস্থলে সবং থানার বিশাল পুলিশবাহিনী এসেছে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে এখনো পর্যন্ত দুই পক্ষের তরফ থেকে সবং থানায় অভিযোগ জানানো হয়নি। অন্যদিকে গোটা ঘটনার যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়েছে সমগ্র এলাকায়।

Post a Comment